© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট, রাজধানীর পাম্পগুলোতে গাড়ির লম্বা লাইন

শেয়ার করুন:
তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট, রাজধানীর পাম্পগুলোতে গাড়ির লম্বা লাইন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০২ পিএম | ৩১ মার্চ, ২০২৬
তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। আজও সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষায় পরিবহন চালক ও মালিকরা।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোর থেকেই মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা তেল নেওয়ার জন্য পাম্পে ভিড় করেন। এতে করে সড়কের একাংশজুড়ে যানজটের সৃষ্টি হয়। যার প্রভাব ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও।

পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার ডিপো থেকে দুপুর নাগাদ তেল সরবরাহ হবে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না বলে জানান গাড়ি চালকরা।

তেলের সম্ভাব্য মূল্যবৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়ায় তেল মজুত করার প্রবণতা তৈরি হয়েছে বলেও জানান পাম্প সংশ্লিষ্টরা।

এসকে/এসএন

মন্তব্য করুন