© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করে‌ছে মা‌র্কিন দূতাবাস

শেয়ার করুন:
ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করে‌ছে মা‌র্কিন দূতাবাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫১ পিএম | ৩১ মার্চ, ২০২৬
ঢাকার মা‌র্কিন দূতাবাস ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করেছে। বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছে দূতাবাস।

সোমবার (৩০ মার্চ) দূতাবাসের এক বার্তায় জানা‌নো হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস ফ্রিডম ২৫০ তহবিল সহায়তা সুযোগ ঘোষণা করতে পেরে আনন্দিত। 

আমরা বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জানাচ্ছি এমন সব উদ্ভাবনী জনসম্পৃক্ততা কার্যক্রমের প্রস্তাব জমা দিতে, যা আমেরিকার ২৫০তম জন্মবার্ষিকী উদযাপন করবে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে তুলে ধরবে।

সময়সীমা : ৩০ এপ্রিল ২০২৬, রাত ১১:৫৯ (বাংলাদেশ সময়)

সম্পূর্ণ বিবরণ এবং প্রয়োজনীয় ফর্ম পাওয়া যাবে https://ow.ly/hOAZ50YAzAq এবং দূতাবাসের ওয়েবসাইটে: https://bd.usembassy.gov/freedom-250-notice-of-funding-opportunity/

আরও তথ্যের জন্য যোগাযোগ করুন: DhakaGrants@state.gov

কেএন/এসএন

মন্তব্য করুন