© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাবি চারুকলায় প্রস্তুতি শুরু

শেয়ার করুন:
পহেলা বৈশাখ উপলক্ষে ঢাবি চারুকলায় প্রস্তুতি শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১১ পিএম | ৩১ মার্চ, ২০২৬
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর চারুকলা অনুষদে সার্বিক প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক আবদুস সাত্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

উদ্বোধনী বক্তব্যে ড. সায়মা হক বিদিশা বলেন, বাঙালির সর্বজনীন এই উৎসবকে সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কমিটির মাধ্যমে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। তিনি চারুকলার শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনের পর থেকেই চারুকলা প্রাঙ্গণে শিল্পীদের কর্মব্যস্ততা শুরু হয়েছে। জানা গেছে, ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার কাঠামো নির্মাণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজ ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে।

কেএন/এসএন

মন্তব্য করুন