© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মামুন খালেদের ফের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন

শেয়ার করুন:
মামুন খালেদের ফের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১২ পিএম | ৩১ মার্চ, ২০২৬
মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের ফের সাত দিনের রিমান্ড চেয়ে করা হয়েছে। 

আজ মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন এ আবেদন করেন। এর আগে একই মামলায় তার গত ২৬ মার্চ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
 
মামুন খালেদকে গত বুধবার (২৫ মার্চ) গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে আটক করে ডিবি।

মামুন খালেদ ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। 

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তিনি একই পদে ছিলেন। এরপর ডিজিএফআইয়ের মহাপরিচালক হন তিনি। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন।

কেএন/এসএন

মন্তব্য করুন