© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে গিয়ে প্রাণ গেল এনজিও কর্মীর

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে গিয়ে প্রাণ গেল এনজিও কর্মীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৮ পিএম | ৩১ মার্চ, ২০২৬
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে গিয়ে ‘স্ট্রোক’ করে বখতিয়ার রহমান নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিহত উপজেলার ভেদামারী গ্রামের রফিউদ্দিন মোল্লার ছেলে।
 
নিহতের চাচাতো ভাই আবুল হোসেন জানান, সকালে ফুয়েল কার্ডের আলমডাঙ্গা উপজেলা চত্বরে লাইন দাঁড়ান। প্রচণ্ড ভিড়ে বখতিয়ার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে একটা স্থানীয় বেসরকারি ক্লিনিকে নিলে জানা যায় তিনি মারা গেছেন। তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।


আরআই/এসএন

মন্তব্য করুন