জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অধ্যাদেশ ফ্রড আন্ডার কনস্টিটিউশন: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত
১১:৪৮ পিএম | ৩১ মার্চ, ২০২৬
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অধ্যাদেশ কোনো রায় নয়, ফ্রড আন্ডার কনস্টিটিউশন।’
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক বিষয়ে নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, বিরোধী দলের অনেক সদস্য একদিকে ১৯৭২ সালের সংবিধান অস্বীকার করছেন, অন্যদিকে একই সংবিধানের অধীনেই নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, যা একটি সাংঘর্ষিক অবস্থান। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সংসদের অধিবেশন আহ্বানসহ বর্তমান কার্যক্রম সম্পূর্ণ সাংবিধানিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, ‘বিএনপি আবেগ নিয়ে জুলাই সনদকে ধারণ করে জাতীয় সংসদে ৫ শতাংশ নারীকে মনোনয়ন দিয়েছে। আমরা জুলাই সনদ বুকে ধারণ করি। কিন্তু বিরোধী দল জুলাই সনদ নিয়ে কথা বললেও তারা কোনো নারী সদস্যকে মনোনয়ন দেয়নি।’
এমআই/টিএ