‘বঙ্গোপসাগরের তল খুঁজে পাওয়া গেলেও হাসিনা সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না’
ছবি: সংগৃহীত
০১:৪৬ এএম | ০১ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, বঙ্গোপসারের তল খুঁজে পাওয়া গেলেও আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না। তবে আমাদের লক্ষ্য এক- কৃষক চাঙ্গা হলে দেশ চাঙ্গা হবে। এজন্য সরকার এরই মধ্যে দশ হাজার টাকার কৃষিঋণ মওকুফের বিষয় বিবেচনা করছে।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য (এমপি) রেজা আহমেদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
রেজা আহমেদ ও কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলামের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সরকার এরইমধ্যে পেঁয়াজ সংরক্ষণের নতুন পদক্ষেপ নিয়েছে, যেন তিন মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। ৬৮ জন কৃষকের মধ্যে বিলি করা হয়েছে। মাঠ পর্যায়ে ব্যাপক চাহিদা রয়েছে। ভবিষ্যতে এ সংখ্যা বাড়ানো যাবে। কৃষকরা নিজের উৎপাদিত পেঁয়াজ নিজেই সংরক্ষণ করবেন, যেন মানুষের কষ্ট না হয়।
এমআর/টিএ