© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিএসএলে ২ ম্যাচ নিষিদ্ধ হলেন ফখর জামান

শেয়ার করুন:
পিএসএলে ২ ম্যাচ নিষিদ্ধ হলেন ফখর জামান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৩ এএম | ০১ এপ্রিল, ২০২৬
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের অভিযোগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন লাহোর কালান্দার্সের অভিজ্ঞ ওপেনার ফখর জামান।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বলের অবস্থা পরিবর্তনের ঘটনায় আচরণবিধির লেভেল-৩ অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।



লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে আম্পায়াররা বলের অস্বাভাবিকতা শনাক্ত করলে লাহোর কালান্দার্সকে ৫ রান পেনাল্টি দেওয়া হয় এবং বল পরিবর্তন করা হয়। পরে ম্যাচ রেফারি রোশন মহানামার শুনানিতে ফখরকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।

এই ঘটনায় ম্যাচের গতিপথও বদলে যায়; শেষ ওভারে সহজ লক্ষ্য পেয়ে করাচি কিংস জয় তুলে নেয়। নিষেধাজ্ঞার ফলে মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারবেন না ফখর।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সুযোগ পাচ্ছেন ফখর। আগামী ৪৮ ঘন্টার মধ্যে টেকনিক্যাল কমিটির কাছে আপিল করতে হবে ফখরকে।

এমআর/টিএ 

মন্তব্য করুন