© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১-১ গোলে সমতা, অতিরিক্ত সময়ে ইতালি ও বসনিয়ার ম্যাচ

শেয়ার করুন:
১-১ গোলে সমতা, অতিরিক্ত সময়ে ইতালি ও বসনিয়ার ম্যাচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০১ এএম | ০১ এপ্রিল, ২০২৬
২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার অন্তিম লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ১-১ গোলে সমতায় রয়েছে ইতালি এবং বসনিয়া ও হার্জেগোভিনা। প্রথমার্ধে লিড নিয়েও শেষ পর্যন্ত ১০ জনের দল নিয়ে লিড ধরে রাখতে পারেনি আজ্জুরিরা। ফলে বিশ্বকাপের ভাগ্য নির্ধারণে ম্যাচটি এখন গড়িয়েছে ৩০ মিনিটের অতিরিক্ত সময়ে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় ইতালি। প্রথমার্ধের ১৫তম মিনিটেই দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন ইতালিয়ান ফরোয়ার্ড ময়েস কিন। এই গোলের মাধ্যমে ১২ বছরের বিশ্বকাপ আক্ষেপ মেটানোর পথে বড় এক ধাপ এগিয়ে যায় আজ্জুরিরা।



কিন্তু এক গোলে এগিয়ে গেলেও অস্বস্তি নিয়েই বিরতিতে যায় ইতালি। ম্যাচের ৪২তম মিনিটে ইতালির অভিজ্ঞ ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বসনিয়ার স্ট্রাইকার এডিন জেকো যখন বল নিয়ে ডিবক্সের ঠিক বাইরে বিপজ্জনকভাবে ঢুকে পড়ছিলেন, তখন তাকে ফাউল করে বসেন তিনি। কোনো সময় ক্ষেপন না করে বাস্তোনিকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

একজন কম নিয়ে খেলায় প্রথমার্ধের শেষদিকে ইতালির রক্ষণভাগে প্রচণ্ড চাপ সৃষ্টি করে বসনিয়া। তবে জিয়ানলুইজি ডোনারুমা দৃঢ় গোলকিপিংয়ে প্রথমার্ধে কোনো গোল হজম করেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে একজন বেশি থাকার সুযোগ কাজে লাগিয়ে মুহুর্মুহু আক্রমণে ইতালিকে ব্যতিব্যস্ত করে রাখে বসনিয়া। যদিও গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়েছিলেন, কিন্তু ৮২ মিনিটে আর রক্ষা হয়নি। বসনিয়ার এডিন জেকো এবং ডেমিয়রোভিচদের সম্মিলিত একটি আক্রমণ থেকে চমৎকার গোল শোধ করে সমতায় ফেরে স্বাগতিকরা।

নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি এখন অতিরিক্ত সময়ে গড়িয়েছে।

এমআর/টিএ 

মন্তব্য করুন