© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘তন্ত্রমন্ত্র’ দিয়ে তালিকায় আসা মুক্তিযোদ্ধাদের তালিকা শিগগিরই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

শেয়ার করুন:
‘তন্ত্রমন্ত্র’ দিয়ে তালিকায় আসা মুক্তিযোদ্ধাদের তালিকা শিগগিরই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৫ এএম | ০১ এপ্রিল, ২০২৬
‘তন্ত্রমন্ত্র’ দিয়ে বা জালিয়াতির মাধ্যমে যাঁরা মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম লিখিয়েছেন এবং অবৈধ সুবিধা নিয়েছেন, শিগগিরই তাঁদের চিহ্নিত করে জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। এ ছাড়া বিগত সরকারের আমলে বাদ পড়া ও হয়রানির শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

গতকাল সংসদের অধিবেশনে সংসদ সদস‌্য জয়নুল আবেদীন ও বিরোধীদলীয় সংসদ সদস‌্য গাজী নজরুল ইসলামের করা সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। তিনি বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এ বিষয়ে কাজ করছি।

আশা করি, খুব অল্প সময়ের মধ্যেই এ ধরনের অমুক্তিযোদ্ধা, যাঁরা ‘তন্ত্রমন্ত্র’ দিয়ে মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং নিজেরাও বিভিন্নভাবে অবৈধভাবে লাভবান হয়েছেন, আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি।’

এমআই/টিএ

মন্তব্য করুন