© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'প্রাইভেসি' ট্রেন্ডের মধ্যেও প্রকাশ্যে এলো সোনম পুত্রের ছবি

শেয়ার করুন:
'প্রাইভেসি' ট্রেন্ডের মধ্যেও প্রকাশ্যে এলো সোনম পুত্রের ছবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৪ এএম | ০১ এপ্রিল, ২০২৬
বসন্তের তপ্ত দুপুরে কাপুর ও আহুজা পরিবারে যেন বয়ে গেল এক পশলা শীতল হাওয়া। ঘর আলো করে এলো নতুন অতিথি। আবারও মাতৃত্বের স্বাদ পেলেন বলিউড ডিভা সোনম কাপুর। গত ২৯ মার্চ দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অনিল-কন্যা সোনম কাপুর।

বলিউডে এখন চলছে 'প্রাইভেসি' ট্রেন্ড । আনুষ্কা শর্মা থেকে আলিয়া ভাট, অধিকাংশ তারকা মা-বাবাই নবজাতকের মুখ কিংবা ছবি আড়ালে রাখতে পছন্দ করেন। কিন্তু সোনম হাঁটলেন একদম উল্টো পথে। রাখঢাক না করে জন্মের পরপরই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন পরিবারের নতুন সদস্যের ছবি।

সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি পোস্ট করে আবেগে ভেসেছেন সোনম কাপুরের বোন রেহা কাপুর। ছবিতে দেখা যাচ্ছে, নরম তোয়ালেতে মোড়ানো একরত্তি এক প্রাণ, যার মাথায় ঘন কালো চুলের ছটা। মাসি রেহা একদৃষ্টে তাকিয়ে আছেন সেই মায়াবী মুখের দিকে।আর ছবির ক্যাপশনে রেহা লিখেছেন, ‘তুমিই তো তোমার মা সোনমের মতো একজন ভালো মনের মানুষের চালিকাশক্তি।‘



এদিকে দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ যেন কিছুতেই লুকোতে পারছেন না সোনম। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে অত্যন্ত আনন্দের সঙ্গে সোনম লিখেছেন, ‘আমি আর আনন্দ ২৯ মার্চ আরও একবার পুত্র সন্তানের মা-বাবা হলাম।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের পরিবার এখন আরও একটু বড় হয়ে গেল। তার আগমনে আমরা খুশির জোয়ারে ভাসছি। বায়ু ওর ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে খুব খুশি। এই নতুন প্রাণ আমাদের পরিবারকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এবার আমরা চারজন জীবনের আরও এক নতুন গল্প লিখব।‘

কেএন/এসএন

মন্তব্য করুন