© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে ৭৫ হাজার হামের টিকা মজুদ আছে : দিপু ভূঁইয়া

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে ৭৫ হাজার হামের টিকা মজুদ আছে : দিপু ভূঁইয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২০ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, হাম নিয়ে নারায়ণগঞ্জের কেউ আতঙ্ক হবার কিছু নেই। নারায়ণগঞ্জে ৭৫ হাজার টিকা মজুদ রয়েছে। যা আমাদের চাহিদার তুলনায় পর্যাপ্ত।

তবে বিগত সরকারের আমলে সময়মতো হামের বুস্টার ডোজের টিকা দিলে রোগটি এভাবে ছড়িয়ে পড়তো না। খুব শীঘ্রই সারা দেশে হামের টিকা দেওয়া হবে।

বুধবার দুপুরে সরকারি সফরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রূপগঞ্জে দুজন শিশুর মৃত্যুবরণ নিয়ে তিনি বলেন, তারা হামের পাশাপাশি অন্য রোগে আক্রান্ত ছিলেন। তাছাড়া আমরা জরুরি চিকিৎসা সহায়তার আওতায় একটি হেল্প লাইন চালু করবো।
হামের সংক্রমন দেখা দিলে হেল্পলাইনে ফোন করার পাশাপাশি রোগীর বাড়ি গিয়ে চিকিৎসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। হামকে ভয় না পেয়ে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেবার জন্য তিনি আহবান করেন।

এছাড়া রূপগঞ্জের সকলের চিকিৎসা সেবা নিশ্চিত করে রূপগঞ্জকে একটি স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহায়তা কামনা করেন। পাশাপাশি দ্রুততম সময়ে সরকারি সহায়তায় স্বাস্থ্য  কমপ্লেক্সসহ কমিউনিটি ক্লিনিকগুলো আধুনিকায়নে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌসসহ হাসপাতালের চিকিৎসকগণ।

কেএন/এসএন


মন্তব্য করুন