© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই

শেয়ার করুন:
নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৮ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই। বুধবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডালিয়া নওশীন দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী।



পরিবার জানিয়েছে, বুধবার মাগরিবের নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ডালিয়া নওশীন ছিলেন একজন খ্যাতিমান নজরুল সংগীতশিল্পী এবং মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার ২০২০ সালে তাকে একুশে পদকে ভূষিত করে। তিনি দেশের প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলাম-এর কন্যা।

তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

পিআর/টিকে

মন্তব্য করুন