© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় স্ত্রী

শেয়ার করুন:
টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় স্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪০ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
গাজীপুরের টঙ্গীতে পারিবারিক বিরোধের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে স্ত্রী থানায় আত্মসমর্পণ করেছেন। গুরুতর আহত স্বামী মাদকাসক্ত বলে জানা গেছে। ভুক্তভোগী আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১ এপ্রিল) ভোররাতে স্থানীয় টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযুক্তের নাম তানজিমা আক্তার ঝিনুক(২৪)।তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার বগারগুত গ্রাামের জাকারিয় ইসলামের মেয়ে।

ভুক্তভোগী দুলাল হোসেন রকি (৩৫) টঙ্গী টেকপড়া এলাকার বাসিন্দা আলী আজগরের ছেলে। তারা স্বামী-স্ত্রী মরকুন পূর্বপাড়া রেনু বেগমের বাড়িতে বাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রকি পেশায় অটোরিকশাচালক। তার স্ত্রী ঝিনুক গার্মেন্ট কর্মী। দাম্পত্য জীবনে তাদের দুটি মেয়ে রয়েছে।

রকি মাদকসেবী, চারিত্রিক স্খলন ও পরকীয়ায় আসক্ত। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র দাম্পত্য কলহ বিরাজ করছিল। এই ধারাবাহিকতায় বুধবার ভোররাত তিনটার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী ঘুমিয়ে পড়লে ক্ষুব্ধ স্ত্রী ঝিনুক ধারালো ছুরি দিয়ে গোপনাঙ্গ কর্তণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঝিনুক রক্তমাখা ছুরি ও কেটে ফেলা গোপনাঙ্গ নিয়ে নিজেই থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘অভিযুক্তকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর চিকিৎসা চলছে। অভিযোগ পেলে বাকি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আইকে/টিএ

মন্তব্য করুন