© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুমরাহর পায়ের নিচে ‘ইন্ডিয়া’, সমর্থকদের ক্ষোভ

শেয়ার করুন:
বুমরাহর পায়ের নিচে ‘ইন্ডিয়া’, সমর্থকদের ক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৫ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটে জয়ের ম্যাচে বিতর্ক ছড়াল জাসপ্রিত বুমরাহর এক ভিডিও। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ভিডিওটি।

ঠিক কী হয়েছে? ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, তারকা পেসার বুমরাহ মাটিতে ‘ইন্ডিয়ান্স’ শব্দটির ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। এই দৃশ্য নজরে আসতেই এক সমর্থক সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত আর্জি জানালেন।

তিনি ওই ভিডিও শেয়ার করে লেখেন, ‘কেবল এমআই লিখলেই তো হয়। এতে করে এমন অস্বস্তিকর পরিস্থিতি আর তৈরি হবে না। দয়া করে বিষয়টি খতিয়ে দেখুন।’ সঙ্গে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সকে ট্যাগও করেছেন। অর্থাৎ ওই ভক্তের আপত্তি, মাটিতে ‘ইন্ডিয়ান্স’ শব্দ লেখা নিয়ে। কারণ শব্দটির সঙ্গে জড়িয়ে জাতীয়তা।

এমন মন্তব্যের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজনের মন্তব্য, ‘এটা নিয়ে এত ভাবার কিছু নেই। তবে আইডিয়াটা কিন্তু মন্দ নয়।’ অনেকেই বলছেন, ‘দলের উচিত মাটিতে এমন শব্দ লেখা পরিহার করা।’ কেউ আবার মজা করে লেখেন, ‘বুমরাহ তো ভালো বোলিং করছেন। ম্যাচ জেতাচ্ছেন। শব্দের ওপর হাঁটলে সমস্যা কোথায়!’ অন্য এক ইউজারের কথায়, ‘ক্রিকেটের চেয়ে এসব নিয়েই বেশি আলোচনা হচ্ছে এখন।’ আরেকজন বলছেন, ‘আরে ভাই, শান্ত হও। এটা কোনও বড় ব্যাপার না।’

ওই সমর্থকের যুক্তি, কেবল এমআই লিখলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিতর্কও এড়ানো সম্ভব। অনেকে বিষয়টি নিছক মজার প্রস্তাব হিসাবে দেখলেও কেউ কেউ তা গুরুত্ব দিয়ে ভাবার কথাও বলছেন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, মুম্বাইয়ের পরবর্তী ম্যাচ ৪ এপ্রিল, প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।

এবি/টিএ

মন্তব্য করুন