বেশি শিক্ষিত লোকেদের মাঝে যেতে লজ্জা করে: অক্ষয় কুমার
ছবি: সংগৃহীত
০৯:১৬ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
বলিউড অভিনেতা অক্ষয় কুমার চলচ্চিত্রে সফলতা, খ্যাতি এবং প্রভাব থাকা সত্ত্বেও মনে করেন তিনি হীনম্মন্যতায় ভোগেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শিক্ষিত এবং পড়াশোনা করা লোকেদের মধ্যে তিনি নিজেকে ছোট অনুভব করেন।
অক্ষয় মুম্বাইয়ের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেছেন। পরবর্তীতে কলেজেও ভর্তি হয়েছিলেন, তবে শেষ করতে পারেননি। তার আগে তিনি ব্যাংকক গিয়ে মার্শাল আর্ট শিখেছিলেন। জীবন শুরু করেছিলেন হোটেলের চাকরিতে, তারপর ধীরে ধীরে বলিউডের অন্যতম প্রভাবশালী নায়ক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন। তবে পড়াশোনা শেষ না করার আক্ষেপ এখনও তাকে সময়ে সময়ে অনুপ্রাণিত করে।

অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল খান্না পেশায় লেখিকা। কিন্তু, অভিনেতা জানান, স্ত্রীর কোনও লেখা তিনি কখনো পড়েননি। তিনি বলেন, ‘‘আমি পড়াশোনা করা লোকেদের মাঝে হীনম্মন্যতায় ভুগি। মাঝে মাঝে ভাবি আবার পড়াশোনা শুরু করলেই হয়, কিন্তু পর মুহূর্তেই মনে হয় এটা সম্ভব নয়। পড়াশোনার সঙ্গে আমার কোনো ভালোলাগা নেই।’’
অক্ষয় কুমারের এই স্বীকারোক্তি বলিউডে তার মাটিতে থাকা চরিত্র এবং বিনয়ী মনোভাবের পরিচয় দেয়। খ্যাতি, অর্থ এবং সিনেমার সাফল্য থাকলেও তিনি নিজের সীমাবদ্ধতা ও শিক্ষাগত অভিজ্ঞতার বিষয়টি খোলাখুলি প্রকাশ করেছেন।
পিআর/টিকে