© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক তাহমিনাকে মুক্তি দেওয়ার নির্দেশ আদালতের

শেয়ার করুন:
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক তাহমিনাকে মুক্তি দেওয়ার নির্দেশ আদালতের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৩ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হওয়া তিন সন্তানের মা তাহমিনা আক্তারকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি ডিবি পুলিশের প্রতিবেদন আমলে গ্রহণ করে তাকে মুক্তির নির্দেশ দেন।

এর আগে গত ৩১ মার্চ ডিবি পুলিশের ঢাকা জেলার (দক্ষিণ) উপপরিদর্শক আব্দুল মুক্তালিব আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিন কন্যা সন্তানের মা তাহমিনা আক্তার ঢাকাতে ভাড়া বাসায় থাকেন। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হওয়া তিন সন্তানের মা তাহমিনা আক্তারকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি ডিবি পুলিশের প্রতিবেদন আমলে গ্রহণ করে তাকে মুক্তির নির্দেশ দেন।

এর আগে গত ৩১ মার্চ ডিবি পুলিশের ঢাকা জেলার (দক্ষিণ) উপপরিদর্শক আব্দুল মুক্তালিব আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিন কন্যা সন্তানের মা তাহমিনা আক্তার ঢাকাতে ভাড়া বাসায় থাকেন। প্রকৃতপক্ষে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কার্যক্রমে জড়িত নন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারার দায় থেকে অব্যাহতির প্রার্থনা করছি। 

এর আগে গত ২৬ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাহমিনাকে আটক করে পুলিশ। এ সময় ওই নারীর সঙ্গে তার তিন সন্তানও ছিল। পরদিন ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। পরে গত সোমবার তার জামিন আবেদন করলে ফের নামঞ্জুর করা হয়। 

ইউটি/টিএ 

মন্তব্য করুন