নব্য ইসাবেলারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত : শিবির সভাপতি
ছবি: সংগৃহীত
০৯:৪৮ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেছেন, ‘ইতিহাসের গ্রানাডা ট্র্যাজেডি মুসলিমবিশ্বের জন্য এক জাগরণী বার্তা। নব্য ফার্দিনান্দ ও ইসাবেলারা এখনো বাংলাদেশসহ মুসলিমবিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এ ব্যাপারে মুসলিমবিশ্বকে সজাগ থাকতে হবে।’
বুধবার (১ এপ্রিল) বিকেলে নগরীর শহীদ আমানউল্লাহ আমান মিলনায়তনে মহানগর ছাত্রশিবির আয়োজিত ‘ঐতিহাসিক গ্রানাডা ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবির সভাপতি বলেন, ‘গ্রানাডা মুসলমানদের ঐতিহ্য ও আবেগের এক গুরুত্বপূর্ণ প্রতীক। কিন্তু দুঃখজনকভাবে মুসলিমবিশ্ব এই ইতিহাস থেকে যথাযথ শিক্ষা নিতে পারেনি।’ তিনি আল্লাহর ওপর আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে জ্ঞান-বিজ্ঞান ওনেতৃত্বে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি দক্ষ জনবল তৈরি ও সম্পদের সুষ্ঠু ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরো বলেন, ‘মুসলমানদের ওপর গ্রানাডার মতো নিপীড়নের ধারাবাহিকতা এখনো বিশ্বের বিভিন্ন স্থানে বিদ্যমান। নেতৃত্বের দুর্বলতা, দূরদর্শী পরিকল্পনার অভাব এবং লক্ষ্য অর্জনে ব্যর্থতা ইসলামবিরোধীদের আগ্রাসনকে বাড়িয়ে দিচ্ছে।’ এ অবস্থায় সচেতন না হলে গ্রানাডা ট্র্যাজেডির পুনরাবৃত্তিঘটতে পারে বলেও সতর্ক করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান।
বিশেষঅতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও খুলনা অঞ্চল তত্ত্বাবধায়ক হাফেজ ইউসুফ ইসলাহী।
টিকে/