© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সালমান খানের অ্যাকশন ড্রামায় যুক্ত হলেন অরবিন্দ স্বামী

শেয়ার করুন:
সালমান খানের অ্যাকশন ড্রামায় যুক্ত হলেন অরবিন্দ স্বামী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪০ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
বলিউডের জনপ্রিয় সালমান খান অভিনীত পরবর্তী অ্যাকশন ড্রামায় নতুন করে যুক্ত হলেন দক্ষিণী অভিনেতা অরবিন্দ স্বামী। পরিচালক বংশী পাইডিপল্লি নির্মিত এই বিগ-বাজেট প্রজেক্টে অরবিন্দকে একটি গুরুত্বপূর্ণ পজিটিভ চরিত্রে দেখা যাবে।

ছবিটি নির্মাণ হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বরা ক্রিয়েশনস এর ব্যানারে। শুটিং আগামী ২০ এপ্রিল থেকে মুম্বাইতে শুরু হবে। প্রযোজক দল মূল ভিলেন চরিত্রের জন্য বলিউডের একজন শীর্ষ অভিনেতার সঙ্গে আলোচনা করছেন। এছাড়া বিশেষ ক্যামিও রোলের জন্য অনিল কাপুরের নামও আলোচনায় রয়েছে।



ছবির পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের শুরুর দিকে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। সিনেমার এই আকর্ষণীয় কাস্টিং ও বড় বাজেটের কারণে এটি প্রেক্ষাপট হিসেবে নতুন মাত্রা যোগ করবে বলিউডের অ্যাকশন ড্রামায়।

পিআর/টিকে

মন্তব্য করুন