© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১ ধাপ পিছিয়ে ১৮১ তম অবস্থানে বাংলাদেশ, ইংল্যান্ডে ফিরলেন হামজা

শেয়ার করুন:
১ ধাপ পিছিয়ে ১৮১ তম অবস্থানে বাংলাদেশ, ইংল্যান্ডে ফিরলেন হামজা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৬ এএম | ০২ এপ্রিল, ২০২৬
ঘটনাবহুল ফিফার মার্চ উইন্ডো শেষ হয়েছে। বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ, এশিয়ান কাপ বাছাই সহ সারা বিশ্ব জুড়ে অনেক দেশ অনেক ধরনের ম্যাচ খেলেছে। বাংলাদেশ এই উইন্ডোতে একটি প্রীতি ম্যাচ ও আরেকটি এশিয়ান কাপ বাছাই খেলেছে। দুই ম্যাচে হেরে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ১৮০ থেকে ১৮১ তম অবস্থানে এসেছে। আজ প্রকাশিত হয়েছে ফিফা র‌্যাংকিং।

বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ ছিল সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল। এই ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ ২৬ মার্চ ভিয়েতনামে প্রীতি ম্যাচ খেলেছিল। ৭৮ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে বাংলাদেশ ০-৩ গোলে হেরেছে। ওই ম্যাচের পর আবার সিঙ্গাপুরের কাছেও হেরেছে ০-১ গোলে। দুই হারে বাংলাদেশের পয়েন্ট -৯.১৮ কমেছে।



বাংলাদেশ দল গতকাল ম্যাচ খেলে আজ (বুধবার) বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে। জামালরা ঢাকায় এখন ঘরোয়া লিগে ব্যস্ত সময় কাটাবেন। হামজা চৌধুরী আজ সকালে সিঙ্গাপুর থেকে ইংল্যান্ডে রওনা হন। সামিত, তারিক কাজী ও জায়ান আহমেদ যথাক্রমে কানাডা, ফিনল্যান্ড ও দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ঢাকায় ফিরেছেন। আবার কবে স্পেন যাবেন সেটাই দেখার বিষয়। এটাই কি তার শেষ যাওয়া হবে?

এসকে/টিএ

মন্তব্য করুন