© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বায়তুল মোকাররম এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

শেয়ার করুন:
বায়তুল মোকাররম এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৬ এএম | ০২ এপ্রিল, ২০২৬
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানার পুলিশ।

বুধবার (১ এপ্রিল) সকালে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- ইদ্রিস আলী (৪২), রুহুল আমিন (৪০), জহিরুল ইসলাম (২৯), ফিরোজ উদ্দিন (৩৭), শাহজাহান (২৯) ও রাশেদুল ইসলাম (২০)।

মতিঝিল থানার পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে বায়তুল মোকাররম এলাকায় অস্থায়ী হার্ডওয়্যারের দোকানে মতিঝিল বিভাগের পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করেন।

এ সময় তাঁদের কাছ থেকে ৩৫টি অবৈধ সুইচ গিয়ার, ১৩টি বিভিন্ন ধরনের চাকু, তিনটি চায়নিজ কুড়াল, তিনটি চায়নিজ হাতুড়ি এবং পাঁচটি শট গান উদ্ধার করা হয়। তাঁরা দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এসকে/টিএ

মন্তব্য করুন