© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লক্ষ্মীপুরে খালে পড়ে থাকা ৮ ড্রাম ডিজেল জব্দ

শেয়ার করুন:
লক্ষ্মীপুরে খালে পড়ে থাকা ৮ ড্রাম ডিজেল জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২২ এএম | ০২ এপ্রিল, ২০২৬
লক্ষ্মীপুরের রামগতিতে খাল থেকে ড্রাম ভর্তি এক হাজার ৩৬০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুপুরে রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আসলপাড়া মৎস্য অবতরণ কেন্দ্র এলাকার দক্ষিণপাশের খাল থেকে ৮টি ড্রামভর্তি ডিজেল জব্দ করে পুলিশ। তবে ডিজেলের মালিককে খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় খাল থেকে প্লাস্টিকের পুরোনো ৮টি ড্রাম ওঠানো হয়। প্রত্যেকটি ড্রামে ১৭০ লিটার করে মোট এক হাজার ৩৬০ লিটার ডিজেল ছিল। যার বাজার মূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা। তেলের ড্রামগুলো খালে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কোনো এক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ভোলা জেলা থেকে ডিজেল এনে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে ড্রাম ভর্তি করে খালের ভেতর মজুত করে রেখেছে।

হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে। অভিযান চালিয়ে তেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ডিজেলের মালিককে খুঁজে পাওয়া যায়নি।’

এসকে/টিএ

মন্তব্য করুন