রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত
১২:৩৪ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
জ্বালানি সংকটের কারণে দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগে সরকারকে সহায়তা করতে রাত ৮টার মধ্যে সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ঢাকাসহ সারা দেশের সব দোকানপাট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।
তবে নিত্যপ্রয়োজনীয় ও জরুরি সেবার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজার এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।
এসএন