© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সহকারি অ্যাটর্নি জেনারেল পদ থেকে এনসিপি নেতা শাহীনের পদত্যাগ

শেয়ার করুন:
সহকারি অ্যাটর্নি জেনারেল পদ থেকে এনসিপি নেতা শাহীনের পদত্যাগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৯ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
সহকারি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন এনসিপি নেতা অ্যাডভোকেট মুহা. মুজাহিদুল ইসলাম শাহীন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৮ আগস্ট তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং তার ওপর অর্পিত দায়িত্ব সেই সময় থেকে যথাযথভাবে পালন করেছেন। বর্তমানে ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন সম্ভব নয় বলে পদত্যাগ করেছেন।

মুজাহিদুল ইসলাম শাহীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। 

এমআই/এসএন  

মন্তব্য করুন