৫৪ লাখ টাকার ঘড়ির ছবি প্রকাশ করে আলোচনায় সালমান
ছবি: সংগৃহীত
০৪:০২ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
বলিউড তারকা সাকমান আবারও শিরোনামে, তবে এবার অভিনয়ের জন্য নয়—তার বিলাসবহুল রুচির কারণে। সম্প্রতি তিনি বিশ্বখ্যাত ব্র্যান্ড জ্যাকব অ্যান্ড কো.–এর সঙ্গে যৌথভাবে তৈরি একটি বিশেষ কাস্টমাইজড হাতঘড়ি উন্মোচন করেছেন, যার মূল্য প্রায় ৪১ লাখ রুপি। যেটা বাংলাদেশি মুদ্রায় ৫৪ লাখ টাকার বেশি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘড়িটির ছবি শেয়ার করে সালমান জানান, এটি শুধুমাত্র সময় জানানোর যন্ত্র নয়, বরং তার জীবনের যাত্রা, পরিবার ও ব্যক্তিগত মূল্যবোধের প্রতিফলন। এই ঘড়িতে রয়েছে দুটি ঘূর্ণায়মান গ্লোব, যা ভিন্ন ভিন্ন সময় অঞ্চলকে তুলে ধরে তার জীবনের বিভিন্ন দেশ ও অভিজ্ঞতার প্রতীক হিসেবে।

ঘড়িটির ডায়ালে ভারতীয় পতাকার রঙ—গেরুয়া, সাদা ও সবুজ ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে রয়েছে বিশেষ খোদাই, যা এটিকে আরও অনন্য করে তুলেছে। জানা গেছে, এই ঘড়ির নকশায় বাবা-ছেলের সম্পর্কের একটি আবেগঘন গল্পও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে, যা সালমান খানের পারিবারিক মূল্যবোধের সঙ্গে মিলে যায়। এমনকি ঘড়ির প্যাকেজিংয়েও তার বিখ্যাত টারকয়েজ ব্রেসলেট থেকে অনুপ্রেরণা নেয়া হয়েছে।
সব মিলিয়ে, এই ঘড়িটি শুধু একটি বিলাসবহুল অ্যাক্সেসরিই নয় বরং সালমান খানের জীবন, স্মৃতি ও পরিচয়ের এক বিশেষ প্রতিচ্ছবি। ঘড়িটির ছবি প্রকাশের পর সালমান ভক্তরা দারুণ উচ্ছ্বাসিত।
এসএন