© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফটিকছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী, সাক্ষাৎ হবে হেফাজত আমিরের সঙ্গে

শেয়ার করুন:
ফটিকছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী, সাক্ষাৎ হবে হেফাজত আমিরের সঙ্গে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১১ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
আগামী ২৫ এপ্রিল (শনিবার) চট্টগ্রামের ফটিকছড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে দেখা করবেন।

দেশের এক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হেফাজতের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

তিনি জানান, ওই দিন হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারপারসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সাক্ষাৎকে কেন্দ্র করে আলেমসমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ফটিকছড়ি সফরের খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

এবি/টিএ

মন্তব্য করুন