বড় পতনে সপ্তাহ শেষ করল শেয়ারবাজার, বিনিয়োগকারীদের মাথায় চিন্তার হাত
ছবি: সংগৃহীত
০৫:২৬ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২ এপ্রিল) বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। উভয় বাজারে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটদাম কমার পাশাপাশি কমেছে সবগুলো মূল্যসূচক। একইসঙ্গে দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার দিনের শুরুতে ডিএসইর সূচক ঊর্ধ্বমুখী থাকলেও কিছুক্ষণের মধ্যেই তা নিম্নমুখী হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকে। দিনশেষে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ৩০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।
অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমে ৫ হাজার ২২০ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৬ পয়েন্ট কমে এক হাজার ৬০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট কমে এক হাজার ৯৮০ পয়েন্টে নেমে এসেছে।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬২৫ কোটি ৯৯ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৭১৯ কোটি ৮৩ লাখ টাকা হয়েছিলো। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ কমেছে ৯৩ কোটি ৮৪ লাখ টাকা।
এদিকে আজ সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৮৩ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক সিএসসিএক্স ৪৪ পয়েন্ট কমে ৮ হাজার ৯৭৭ দশমিক ৫১ পয়েন্টে নেমে এসেছে।
দিন শেষে সিএসইতে মোট ১৯১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির। আজ সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৭ লাখ টাকার সিকিউরিটিজ, যা আগের কার্যদিবসের ৪২ কোটি ৫১ লাখ টাকার তুলনায় অনেক কম।
এসএস/টিকে