© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি এখন আওয়ামী লীগের ধারায় ফিরে যাচ্ছে: আসিফ মাহমুদ

শেয়ার করুন:
বিএনপি এখন আওয়ামী লীগের ধারায় ফিরে যাচ্ছে: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৪ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, 'বিএনপি একটি পলিটিক্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে এসেছিল কিন্তু সরকার নির্বাচিত হওয়ার পর তারা সেই জায়গা থেকে সরে এসে আওয়ামী লীগের মতো পুরনো ধারায় ফিরে যাচ্ছে।'

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বরিশালের চরমোনাই মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

দেশের চলমান তেল সংকট ও হাম টিকা নিয়ে আসিফ মাহমুদ দাবি করে বলেন, '​তেল সংকটটা সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। মজুত এখনও রয়েছে। সরকার থেকে যে সকল প্রতিষ্ঠানকে আমদানি করার নির্দেশ হয়েছে সে সকল প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হলে সংকট কাটিয়ে ওঠা সম্ভব। শুরু থেকে সঠিক পরিকল্পনা করা হলে এই সংকট তৈরি হতো না।'

হাম সংক্রমণ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, 'কয়েক বছর ধরেই হামের টিকার ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। রোগটি মহামারি আকার ধারণ করার আগেই সরকারের উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।'

এর আগে বৃহস্পতিবার সকালে চরমোনাই দরবার শরীফে ফজরের নামাজ আদায় করেন আসিফ মাহমুদ ও এনসিপির একটি প্রতিনিধি দল। দুপুরের জোহরের নামাজও আদায় করেন চরমোনাই ময়দানে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি নেতা সরোয়ার তুষারসহ অন্যান্য নেতারা।


ইউটি/টিএ 

মন্তব্য করুন