© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্ব এখন বৃহৎ যুদ্ধের দ্বারপ্রান্তে: জাতিসংঘ মহাসচিব

শেয়ার করুন:
বিশ্ব এখন বৃহৎ যুদ্ধের দ্বারপ্রান্তে: জাতিসংঘ মহাসচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০১ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেছেন, ‘বিশ্ব এখন আরো বৃহৎ যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে রয়েছে।’

বৃহস্পতিবার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাতিসংঘপ্রধান এ কথা বলেন।

উত্তেজনা বাড়তে থাকলে পরিস্থিতি দ্রুত আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা পুরো মধ্যপ্রাচ্যকে একটি বড় যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। যার প্রভাব বিশ্বজুড়ে পড়বে।’

অবিলম্বে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের আক্রমণ বন্ধের আহ্বান জানান।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংযম দেখানোর আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘এখনই কূটনৈতিক উদ্যোগ জোরদার না করলে এই সংঘাত বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

এসএস/টিকে

মন্তব্য করুন