© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০ বছরের পুরোনো গান নিয়ে আইনি বিপাকে বাদশা-হানি সিং

শেয়ার করুন:
২০ বছরের পুরোনো গান নিয়ে আইনি বিপাকে বাদশা-হানি সিং

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৬ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
দুই দশক আগে গাওয়া একটি গানের জেরে এবার আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় পপ তারকা বাদশা ও হানি সিং। গানটিতে নারীদের অবমাননা ও চরম অশ্লীলতার অভিযোগ এনে এটি সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দিল্লির উচ্চ আদালত। 

আদালত জানায়, ২০০৬-২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভলিউম ওয়ান’ গানটির কথা ও নির্মাণশৈলী অত্যন্ত কুরুচিপূর্ণ। এটি নারীদের শুধু ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করেছে, যা সামাজিক মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ। বিচারকের মতে, শিল্পী স্বাধীনতার দোহাই দিয়ে যুবসমাজকে বিভ্রান্ত করে এমন কোনো কন্টেন্ট রাখা যাবে না। সভ্য সমাজে এ ধরনের গান বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দিয়েছে আদালত।



বর্তমানে এই দুই শিল্পী নিজ নিজ ব্যক্তিগত কারণেও বেশ আলোচনায় আছেন। বাদশা সম্প্রতি তার নতুন গান ‘টাটিরি’-তে নারীদের নিয়ে কুরুচি মন্তব্যের কারণে সামাজিক মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েছেন। অন্যদিকে, হানি সিং মুম্বাইয়ের একটি কনসার্টে নারী ভক্তদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের অপ্রীতিকর আচরণের ঘটনায় বিতর্কে জড়িয়েছেন।

ক্যারিয়ারের শুরুতে বাদশা ও হানি সিং ‘মাফিয়া মুন্ডির’ ব্যান্ডের সদস্য হিসেবে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছিলেন। সে সময় তারা ডুয়েট গান ‘ভলিউম ওয়ান’ বের করেন। কিন্তু ২০১২ সালে মতবিরোধের জেরে ব্যান্ডটি ভেঙে যাওয়ার পর থেকে তাদের মধ্যে দীর্ঘদিনের প্রকাশ্য বিবাদ চলছে।

পিআর/টিকে

মন্তব্য করুন