© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশসহ প্রতিবেশীদের জ্বালানি সরবরাহ করছে ভারত: রণধীর জয়সওয়াল

শেয়ার করুন:
বাংলাদেশসহ প্রতিবেশীদের জ্বালানি সরবরাহ করছে ভারত: রণধীর জয়সওয়াল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২১ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব এখন ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে বাণিজ্যিক চুক্তির আওতায় প্রতিবেশী দেশগুলোকে জ্বালানি সরবরাহ করছে বলে জানিয়েছে ভারত। বৃহস্পতিবার (২ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা জানান।

মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশকে ২০০৭ সাল থেকেই জ্বালানি সরবরাহ করছে ভারত। এ বিষয়ে দুই দেশের বাণিজ্যিক বোঝাপড়া রয়েছে। এই সহযোগিতা আজও অব্যাহত।

এ ছাড়া সম্প্রতি শ্রীলঙ্কাকে ৩৮ হাজার মেট্রিক টন পেট্রোপণ্য দেয়া হয়েছে বলেও জানান জয়সওয়াল। নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের জ্বালানি সহযোগিতাও অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জয়সওয়াল বলেন, সম্প্রতি মালদ্বীপ সরকারও কাছ থেকেও একটি অনুরোধ এসেছে। সে দেশের সরকার ভারত থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদে পেট্রোপণ্য পেতে আগ্রহ দেখিয়েছে। নিজেদের প্রয়োজন ও মজুতের কথা মাথায় রেখে মালদ্বীপের অনুরোধ বিবেচনা করে দেখা হচ্ছে।

ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আসন্ন ভারত সফর নিয়েও প্রশ্ন করা হয়। এই সফর ঘিরে ভারতের প্রত্যাশার কথা জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, সফর চূড়ান্ত হলে ঠিক সময়ে সব জানানো হবে।

আইকে/টিকে

মন্তব্য করুন