সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ এনসিপি নেতার
ছবি: সংগৃহীত
০৩:৫৩ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন এনসিপি নেতা মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন। আজ বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৮ আগস্ট তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন। তিনি তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তবে বর্তমানে ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন সম্ভব নয়।
উল্লেখ্য, মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক।
আরআই/টিকে