© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ উৎসব মুখোপাধ্যায়!

শেয়ার করুন:
বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ উৎসব মুখোপাধ্যায়!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৬ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
টলিপাড়ায় একের পর এক দুঃসংবাদ। এক দিকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর রেশ এখনও কাটেনি। এ বার নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরের পরে আর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন উৎসবের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়।

খবর, বৃহস্পতিবার দুপুরে নিমতার একটি ব্যাঙ্কে গিয়েছিলেন পরিচালক। উৎসবের স্ত্রী দেশের একটি গণমাধ্যম ডট কম-কে জানিয়েছেন, তাঁর সঙ্গে পরিচালকের শেষ বার কথা হয়েছিল দুপুর ২টো ২২ নাগাদ। তার পর থেকেই নাকি তাঁর ফোন বন্ধ। দুপুর গড়িয়ে বিকাল, সন্ধ্যা, রাত হয়ে যাওয়ার পরেও কোনও খোঁজ পাওয়া যায়নি পরিচালকের।



মৌপিয়া বলেন, “সাইবার ক্রাইম সংক্রান্ত সমস্যা অনেক দিন ধরেই চলছিল। বিয়ের পরে আমি তৎপরতার সঙ্গে আইনজীবীর সঙ্গে কথা বলি। পুলিশে জানাই। এই বিষয়টা নিয়ে ও চিন্তায় ছিল। কিন্তু, তা নিয়ে খুব যে বেশি আলোচনা হয়েছে, তা নয়। আজ ব্যাঙ্কে একটা কাজে গিয়েছিল। ওটিপি আসবে বলে, ওর ফোনটা ছিল আমার কাছে। ও নিয়ে গিয়েছিল অন্য একটা ফোন।”

আরআই/টিকে

মন্তব্য করুন