দুপুরের মধ্যে সিলেট অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা
ছবি: সংগৃহীত
০৮:৫৬ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
কয়েকদিন ঝড়বৃষ্টির পর দেশের ওপর দিয়ে মৌসুমের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আজ দুপুরের মধ্যে সিলেট অঞ্চলে ৬০ কিলোমিটার ঝড়ের পাশাপাশি বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
এমন পরিস্থিতিতে সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
কেএন/এসএন