© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পকে ‘প্রতিদিন কথা বলা’ থেকে বিরত থাকার পরামর্শ ম্যাক্রোর

শেয়ার করুন:
ট্রাম্পকে ‘প্রতিদিন কথা বলা’ থেকে বিরত থাকার পরামর্শ ম্যাক্রোর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৩ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অভিযোগ করে বলেন, ট্রাম্প প্রায়ই সাংঘর্ষিক কথা বলছেন, যা পরিস্থিতিকে আরও বিভ্রান্তিকর করে তুলছে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়া সফরে এক বক্তব্যে ম্যাক্রো বলেন, 'গুরুত্বপূর্ণ বিষয়ে সিরিয়াস হতে হলে প্রতিদিন আগের দিনের কথার বিপরীত কথা বলা যায় না। সম্ভবত প্রতিদিন কথা বলারও প্রয়োজন নেই'।

ন্যাটো জোট নিয়েও উদ্বেগ প্রকাশ করে ম্যাক্রো বলেন, 'যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রতিদিন নতুন সন্দেহ তৈরি হওয়ায় জোটটি দুর্বল হয়ে পড়ছে। আপনি যদি প্রতিদিন আপনার অঙ্গীকার নিয়ে সন্দেহ তৈরি করেন, তাহলে সেটা ভেতর থেকে ফাঁপা হয়ে যায়'।

অন্যদিকে, ইরান যুদ্ধের পর ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তাছাড়া ন্যাটোকে কাগুজে বাঘ বলেও আখ্যা দিয়েছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্র ন্যাটোর পেছনে বিপুল অর্থ ব্যয় করলেও যথেষ্ট প্রতিদান পাচ্ছে না।

এসএস/এসএন

মন্তব্য করুন