© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

শেয়ার করুন:
গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৫ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘণ্টা সময়ে সারাদেশের মোট ২১টি কেন্দ্রে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ৯৩ হাজার ১০২ জন। বরাবরের ন্যায় এবারেও এমসিকিউ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগ রাখা হয়েছে।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাম—১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ ১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর ১৪ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর ১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর ১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ, ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর, ২০. নওগাঁ বিশ্ববিদ্যালয়, নওগাঁ।

মানতে হবে যেসব নির্দেশনা-

ভর্তি পরীক্ষা শুরুর অন্তত একঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। কক্ষের গেট খোলা হবে ৩০ মিনিট পূর্বে। ভর্তি পরীক্ষা শুরুর পর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। ক্যালকুলেটরসহ অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কালার প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রে প্রার্থীর রঙিন ছবি এবং তথ্য স্পষ্টভাবে লেখা থাকতে হবে। পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্রে উল্লিখিত নির্দিষ্ট কক্ষের নির্ধারিত আসনে পরীক্ষা দিতে হবে। প্রবেশপত্র, উপস্থিতি তালিকা, উত্তরপত্রে অভিন্ন সই থাকতে হবে। উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পেনসিল ব্যবহার করা যাবে না।

পরীক্ষার সময় প্রার্থীকে প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক উত্তরপত্র ও প্রবেশপত্রে সই করবেন। প্রবেশপত্রটি পরবর্তী সময় ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।

এসএস/এসএন

মন্তব্য করুন