© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

শেয়ার করুন:
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৭ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল্লাহ রাজু (৪২), মো. রাজন (২২), টুটুল (৩৫), মো. রাসেল (২৫), মো. রাসেল ওরফে টেরে রাসেল (২৬), আব্দুর রহিম রাহাত (২৩), মো. হৃদয় (২৮), মো. মনির হোসেন (৩৬), সাগর মিয়া (২৪) ও মো. সুজন (২০)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, এ সময় তাদের হেফাজত থেকে ২৫ পুরিয়া গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কেএন/এসএন

মন্তব্য করুন