© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমিরের সিনেমা সহ নতুন রিলিজে জমে উঠেছে ওটিটি

শেয়ার করুন:
আমিরের সিনেমা সহ নতুন রিলিজে জমে উঠেছে ওটিটি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৮ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
প্রেক্ষাগৃহে বড় বাজেটের ছবির ভিড় কিছুটা কম। একের পর এক ছবির মুক্তি পিছিয়ে যাওয়ায় সিনেমাপ্রেমীদের নজর এখন ওটিটি প্ল্যাটফরমের দিকে। এই সময়েই দর্শকদের জন্য একগুচ্ছ নতুন সিনেমা ও সিরিজ নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্ল্যাটফরম। বিশেষ করে আমির খানের নতুন ছবির ওটিটি মুক্তি ঘিরে আগ্রহ তুঙ্গে।

এদিকে যশের বহুল আলোচিত ‘টক্সিক’ আগেই পিছিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’। ফলে বড় পর্দায় অপেক্ষা বাড়লেও, ছোট পর্দায় বিনোদনের অভাব নেই।



সিতারে জামিন পার 
২০২৫ সালের জুনে প্রেক্ষাগৃহে মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল আমির খানের এই ছবিটি।
অনেকেই একে ‘তারে জামিন পার’-এর সিক্যুয়াল ভেবেছিলেন, যদিও নির্মাতারা স্পষ্ট করেছেন—গল্প ও উপস্থাপনা সম্পূর্ণ আলাদা।
মুক্তি: ৩ এপ্রিল | প্ল্যাটফর্ম: সনি লিভ
মামলা লিগ্যাল হ্যাঁ (সিজন ২)
প্রথম সিজনের জনপ্রিয়তার পর ফিরে এসেছে এই কোর্টরুম ড্রামা। রবি কিষাণ আবারও আইনজীবীর ভূমিকায়। নতুন সিজনে বাস্তব ঘটনার ছোঁয়াও রয়েছে।
মুক্তি : ৩ এপ্রিল | প্ল্যাটফরম : নেটফ্লিক্স
বধ
সঞ্জয় মিশ্রা ও নীনা গুপ্তা অভিনীত এই থ্রিলারে রয়েছে অপরাধ, সম্পর্ক এবং টানাপড়েন—সব মিলিয়ে গা ছমছমে অভিজ্ঞতা।
মুক্তি : ৩ এপ্রিল | প্ল্যাটফরম : নেটফ্লিক্স
মা কা সাম
একজন যুক্তিবাদী গণিতবিদের জীবনে আবেগের প্রবেশ—এবং তার মায়ের জন্য জীবনসঙ্গী খোঁজার অদ্ভুত পরিকল্পনা ঘিরে গল্প এগোয়।
মুক্তি : ৩ এপ্রিল | প্ল্যাটফরম : অ্যামাজন প্রাইম ভিডিও
গ্যাংস অব গ্যালিসিয়া (সিজন ২)
রহস্যে মোড়া পারিবারিক অতীতের সন্ধানে এক আইনজীবীর যাত্রা—অপরাধ ও ড্রামার মিশেলে তৈরি এই সিরিজ নতুন সিজনে আরো জমজমাট।
মুক্তি : ৩ এপ্রিল | প্ল্যাটফরম : নেটফ্লিক্স
ফাইভ নাইটস অ্যাট ফ্রিডি'স ২
হররপ্রেমীদের জন্য সুখবর। প্রথম ছবির চেয়েও বেশি ভয়ংকর আবহে ফিরছে এই সিক্যুয়াল।

এবি/এসএন

মন্তব্য করুন