© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোন সিনেমা দিয়ে শুরু হবে এবারের কান চলচ্চিত্র উৎসব?

শেয়ার করুন:
কোন সিনেমা দিয়ে শুরু হবে এবারের কান চলচ্চিত্র উৎসব?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৮ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
আগামী ১২ মে শুরু হতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর। এবারের উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি নির্মাতা পিয়েরে সালভাদোরি পরিচালিত ‘লা ভেনাস ইলেকট্রিক’।

উদ্বোধনের দিনই কান শহরের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। একই দিনে ফ্রান্সের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে রোমান্টিক কমেডি ঘরানার এই চলচ্চিত্রটি, যা উৎসবের আমেজ ছড়িয়ে দেবে দেশজুড়ে।

১৯২৮ সালের প্যারিসকে পটভূমি করে নির্মিত ‘লা ভেনাস ইলেকট্রিক’- এ উঠে এসেছে সেই সময়ের শৈল্পিক পরিবেশ ও আধ্যাত্মিকতার এক অনন্য মিশ্রণ। গল্পের কেন্দ্রে রয়েছে আন্টোয়ান নামের এক তরুণ চিত্রশিল্পী, যিনি স্ত্রীর মৃত্যুর পর গভীর বিষণ্নতায় ডুবে গিয়ে সৃষ্টিশীলতা হারিয়ে ফেলেন।



এক রাতে স্ত্রীর আত্মার সঙ্গে যোগাযোগের চেষ্টার সময় তার পরিচয় হয় সুজান নামের এক সার্কাসকর্মীর সঙ্গে। পরবর্তীতে প্রতারণা, আবেগ এবং হাস্যরসের নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে গড়ে ওঠে তাদের সম্পর্ক, যা গল্পকে এগিয়ে নিয়ে যায় ভিন্ন মাত্রায়।

প্রসঙ্গত, এবারের কানস ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত। আগামী ৯ এপ্রিল মূল প্রতিযোগিতা বিভাগের অন্যান্য চলচ্চিত্রের তালিকা ঘোষণা করা হবে।

এসকে/এসএন

মন্তব্য করুন