বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
ছবি: সংগৃহীত
০৩:৪২ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আবারও হামলার হুমকি দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করেই বেড়ে গেছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিশ্ববাজারের মানদণ্ড অপরিশোধিত তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৯ ডলারের উপরে উঠে গেছে।
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ শুরুর পর থেকে তেলের দাম ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানির খরচ বেড়ে গেছে এবং বিভিন্ন দেশের সরকারগুলো জ্বালানি সাশ্রয়ে নতুন পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে জ্বালানি বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে, যা বৈশ্বিক অর্থনীতির ওপরও চাপ সৃষ্টি করবে।
টিজে/টিকে