© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন রকস্টার ব্রুস স্প্রিংস্টিন বিরুদ্ধে ট্রাম্পের কঠোর অবস্থান?

শেয়ার করুন:
কেন রকস্টার ব্রুস স্প্রিংস্টিন বিরুদ্ধে ট্রাম্পের কঠোর অবস্থান?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৬ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
সমালোচনা করায় রক সংগীতের কিংবদন্তী শিল্পী ব্রুস স্প্রিংস্টিন-এর চলমান ‘ল্যান্ড অব হোপ এন্ড ড্রিমস আমেরিকান ট্যুর’ বয়কটের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্প্রিংস্টিনের সংগীত ও ব্যক্তিগত উপস্থিতি নিয়েও সমালোচনা করেন। একই সঙ্গে তার সমর্থকদের কনসার্টে না যাওয়ার আহ্বান জানান, এবং টিকিটের দাম নিয়েও প্রশ্ন তোলেন।

পাশাপাশি নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের পক্ষে অবস্থান তুলে ধরে বর্তমান প্রশাসন ও ডেমোক্র্যাটদের সমালোচনা করেন তিনি।

এই মন্তব্যের সূত্রপাত হয় স্প্রিংস্টিনের সাম্প্রতিক কনসার্ট থেকে। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস-এ ট্যুরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মঞ্চ থেকেই ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেন। তার অভিযোগ, তার প্রশাসন দুর্নীতিগ্রস্ত এবং দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংগীতশিল্পী।



এর আগে এক সাক্ষাৎকারে স্প্রিংস্টিন জানিয়েছিলেন, তার এই ট্যুর হবে রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ভিত্তিক। মঞ্চে দেওয়া বক্তব্যে তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, “তিনি সত্য গ্রহণ করতে পারেন না”।

ব্রুস স্প্রিংস্টিনের কনসার্ট বয়কট এবং এই শিল্পীকে ব্যক্তিগত আক্রমণের প্রতিক্রিয়ায় ‘আমেরিকান ফেডারেশন অব মিউজিশিয়ানস’ এক বিবৃতিতে এর নিন্দা জানায়। তারা স্প্রিংস্টিনকে শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর হিসেবে উল্লেখ করে বলেন, শিল্পীদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার থাকা উচিত।

যদিও ট্রাম্পের বয়কট আহ্বানের বিষয়ে স্প্রিংস্টিন সরাসরি এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে এর আগে তিনি বলেছিলেন, রাজনৈতিকভাবে বিভ্রান্তির বিরুদ্ধে কথা বলার দায়বদ্ধতা থেকেই তিনি স্পষ্ট অবস্থান নেন, এবং এতে কিছু শ্রোতা হারানোর ঝুঁকি নিয়েও তিনি উদ্বিগ্ন নন।

উল্লেখ্য, স্প্রিংস্টিনের এই ট্যুরের পরবর্তী শোগুলো অনুষ্ঠিত হবে পোর্টল্যান্ড ও লস অ্যাঞ্জেলেস-এ। দ্য এক্সপ্রেস.কম

পিআর/টিকে

মন্তব্য করুন