© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিউ ও নতুন সাবস্ক্রিপশনে রেকর্ড ভাঙলো ‘চক্র ২’!

শেয়ার করুন:
ভিউ ও নতুন সাবস্ক্রিপশনে রেকর্ড ভাঙলো ‘চক্র ২’!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৫ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনার শীর্ষে থাকা ওয়েব সিরিজ ‘চক্র ২’ মুক্তির পর জনপ্রিয়তার দৌড়ে যেন আরও একধাপ এগিয়ে গেছে! নির্মাতা ভিকি জাহেদ-এর এই সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজটি এখন শুধু দর্শকদের মধ্যেই নয়, শোবিজ অঙ্গনের তারকাদের কাছেও প্রশংসায় ভাসছে।

স্বাধীনতা দিবসে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে-এ মুক্তি পাওয়া ৮ পর্বের এই সিরিজটি গত এক সপ্তাহে গড়ে তুলেছে এক নতুন রেকর্ড। প্ল্যাটফর্মটির তথ্য অনুযায়ী, ভিউ এবং নতুন সাবস্ক্রিপশনের দিক থেকে ‘চক্র ২’ ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড যা দেশের ওটিটি কনটেন্টের জন্য একটি বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে।



সিরিজটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব-এর পারফরম্যান্স বিশেষভাবে নজর কেড়েছে। ড. হুমায়ুন চরিত্রে তার ডার্ক ও গ্রে শেডের উপস্থাপনাকে অনেকেই তার ক্যারিয়ারের সেরা কাজ হিসেবে আখ্যা দিচ্ছেন। পাশাপাশি আজমেরী হক বাঁধন-এর অভিনয়ও পেয়েছে সমান প্রশংসা।

মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম—বিশেষ করে ফেসবুকের নাটক-সিনেমা ও ওটিটি কন্টেন্ট বিষয়ক গ্রুপগুলোতে ‘চক্র ২’ নিয়ে চলছে তুমুল আলোচনা। ভয়, রোমাঞ্চ আর চমকে ভরা গল্প বলার ধরন দর্শকদের একদিকে যেমন শিহরিত করছে, অন্যদিকে নির্মাণশৈলীও পাচ্ছে ব্যাপক প্রশংসা।

অনেক দর্শকের মতে, এই সিজনটি আগের চেয়েও বেশি ডার্ক, বেশি ইন্টেন্স এবং আরও পরিপক্ব।

শুধু সাধারণ দর্শকই নন, শোবিজ অঙ্গনের বিভিন্ন তারকারাও সিরিজটি দেখে নিজেদের সামাজিক মাধ্যমে প্রশংসা জানাচ্ছেন। অনেকেই একে “এই সময়ের সবচেয়ে সুনির্মিত কনটেন্ট” বলেও উল্লেখ করছেন। ফলে স্বাভাবিকভাবেই ‘চক্র ২’ এখন এক ধরনের ‘মাস্ট-ওয়াচ’ কনটেন্টে পরিণত হয়েছে!

প্রসঙ্গত, প্রায় ১৭ বছর আগে ময়মনসিংহের একটি রহস্যজনক মৃত্যুর ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই সিরিজের দ্বিতীয় সিজন প্রথম সিজনের রহস্যকে আরও গভীর ও জটিল করে তুলেছে। আর সেই রহস্য, অভিনয় এবং নির্মাণের সম্মিলিত শক্তিতেই ‘চক্র ২’ এখন দর্শকমনে দাগ কেটে তৈরি করেছে এক নতুন ট্রেন্ড।

আইস্ক্রিন জানাচ্ছে, যারা এখনো দেখেননি, তারা এখনই আইস্ক্রিন অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রাইব করুন, অথবা মাত্র ২৫ টাকায় দেখে নিন বহুল আলোচিত এই সিরিজটি!

পিআর/টিকে

মন্তব্য করুন