যুক্তরাষ্ট্র সহজে হরমুজ খুলে দিতে পারবে, কিন্তু কিছুটা সময় লাগবে: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৭:১২ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটি হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র সহজেই খুলে দিতে পারবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এক্ষেত্রে কিছুটা সময় লাগবে।
শুক্রবার (৩ এপ্রিল) এক সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিকেছেন, “আর কিছুটা সময় নিয়ে, আমরা সহজেই হরমুজ খুলতে পারব। সেখান থেকে তেল নিয়ে সমৃদ্ধ হতে পারবে। এটি বিশ্বের জন্য জোয়ার হবে?”
এদিকে গত কয়েকদিনের তুলনায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বেশি জাহাজ চলাচল করছে বলে জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড।
আজ শুক্রবার (৩ এপ্রিল) সংস্থাটি বলেছে, গত বুধবার হরমুজ দিয়ে ১৬টি জাহাজ যায়। এরমাধ্যমে টানা তিনদিন সেখানে জাহাজ চলাচলের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। আর সবগুলো জাহাজই ইরানের সঙ্গে সমঝোতা করে চলেছে বলে উল্লেখ করেছে উইন্ডওয়ার্ড।
তারা বলেছে, গত বুধবার পার হওয়া ১৬টি জাহাজের সবগুলো ব্যবহার করেছে লারাক দ্বীপের রুটটি। যা নির্দেশ করছে আরও বেশি দেশ ইরানের সঙ্গে ‘নিজেদের জাহাজ চালাতে আলোচনা করছে’। এতে বলা যায় সামনের দিনগুলোতে ট্রানজিটের পরিমাণ বাড়তে পারে। অর্থাৎ ইরানের সঙ্গে সমঝোতা করে বর্তমানের চেয়ে আরও বেশি জাহাজ গুরত্বপূর্ণ ওই রুট ব্যবহার করতে পারবে।
তবে জাহাজের পরিমাণ বাড়লেও; সাধারণ সময়ে এটি যা থাকে সেটির তুলনায় অনেক কম।
সূত্র: দ্য গার্ডিয়ান, আলজাজিরা
এমআর/টিকে