© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাইমাকে নিয়ে মুভি দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
জাইমাকে নিয়ে মুভি দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫০ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা দেখতে রাজধানীর ধানমণ্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে আছেন তার মেয়ে জাইমা রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে সিনেমা হলে পৌঁছান তারেক রহমান।

তিনি জানান, সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করতেই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা হলে গিয়ে দেখছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে নির্মাতা ও অভিনয়শিল্পীরা আরো অনুপ্রাণিত হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

আইকে/টিএ

মন্তব্য করুন