© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুস্তাফিজ প্রসঙ্গে আইপিএলের অবস্থান নিয়ে মুখ খুলল বিসিবি

শেয়ার করুন:
মুস্তাফিজ প্রসঙ্গে আইপিএলের অবস্থান নিয়ে মুখ খুলল বিসিবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৭ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
মুস্তাফিজুর রহমানকে নিয়েই মূলত শুরু হয়েছিল তোড়পাড়। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিরাপত্তার কথা জানিয়ে সরে যায় বিসিবি। সবশেষ মুস্তাফিজ ইস্যু নিয়ে আইপিএল প্রধানের দেওয়া মন্তব্যকে স্বাগত জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুল কামাল বাবু।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান অরুণ ধুমাল সম্প্রতি ‘ফিন্যান্সিয়াল টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যু নিয়ে বলেন, ‘আমি কেবল এটুকুই বলব যে, এটি দুর্ভাগ্যজনক ছিল। এর বেশি কিছু আমার জানা নেই।’



শুক্রবার তার এই বক্তব্যকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করে বিসিবি পরিচালক বাবু আরো বলেন, ‘আমাদের উচিত তাদের এই মনোভাবকে স্বাগত জানানো। কারণ খেলাধুলাকে সবসময় খেলা হিসেবেই দেখা উচিত, এখানে কোনো রাজনৈতিক ইস্যু টেনে আনা ঠিক নয়।’

তিনি আরও বিশ্বাস করেন, এই ইতিবাচক মানসিকতা ভবিষ্যতে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা আবারও উন্মুক্ত করতে সহায়ক হবে, ‘আমি বিশ্বাস করি, এর মধ্য দিয়ে আগামী দিনগুলোতে বাংলাদেশি খেলোয়াড়দের আবারও নিয়মিত আইপিএলে অংশ নিতে দেখা যাবে।’

টিজে/টিকে

মন্তব্য করুন