ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত
ছবি: সংগৃহীত
১০:৩৫ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানসহ দুটি উন্নত যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানি বাহিনী। কিন্তু এসব যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় গেলে সেটিকেও ভূপাতিত করা হয়েছে।
শুক্রবার ইরানের মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন হেলিকপ্টারটি ভূপাতিত হয় বলে উল্লেখ করেছে মেহর নিউজ এজেন্সি।
এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমানসহ দুটি উন্নত যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানি বাহিনী। একই সঙ্গে তারা ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে মার্কিন পাইলটদের একটি গোপন আস্তানা ধ্বংস করে দিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আগ্রাসন শুরুর পর পাল্টা জবাব হিসেবে তেহরান হামলা চালাচ্ছে। গত বছরের জুনে হামলার প্রায় আট মাস পর হামলা চালাল যুক্তরাষ্ট্র-ইসরায়েল।
এমআর/টিকে