চ্যাম্পিয়নদের জন্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত
১২:৫২ এএম | ০৪ এপ্রিল, ২০২৬
সাফ অ-২০ টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারায় তারা। পঞ্চম শটে আমেরিকান প্রবাসী রোনান সুলিভানের গোলে বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়।
আজ রাতে মালদ্বীপে টাইব্রেকারে চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক অভিনন্দন ও আর্থিক পুরস্কার ঘোষণা করেছন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দেড় মাসের মধ্যে এটি বড় ধরনের সাফল্য। আমিনুল হক তাই তাৎক্ষণিকভাবেই আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন। যদিও টাকার অঙ্ক উল্লেখ করেননি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কক্সবাজারে জাতীয় সার্ফিং উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখানেই তিনি ফাইনাল ম্যাচ দেখেন অনলাইনে।
আইকে/টিএ