© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় প্রকাশ্যে যুবদল সদস্যকে গুলি, অবস্থা গুরুতর

শেয়ার করুন:
ঢাকায় প্রকাশ্যে যুবদল সদস্যকে গুলি, অবস্থা গুরুতর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৩ এএম | ০৪ এপ্রিল, ২০২৬
রাজধানীতে প্রকাশ্যে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাসেল (৩১) নামে যুবদলের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে কোতোয়ালি থানাধীন নয়াবাজার পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য ও রাজধানীর শ্যামপুর আরসিং গেট এলাকার মোহাম্মদ আলীর ছেলে। গুরুতর অবস্থায় বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে।


আহত রাসেলের বন্ধু রিপন দাস জানান, রাতে নয়াবাজার পার্ক এলাকায় অবস্থানকালে হঠাৎ একদল দুর্বৃত্ত রাসেলকে লক্ষ্য করে গুলি ছুড়ে। ওই সময় একটি গুলি এসে তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। এর পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


পরে দ্রুত রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করেন।


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে নয়াবাজার এলাকা থেকে ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিল। তার বুকের বাম পাশে গুলির আঘাত ছিল। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর স্বজনেরা তাকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেছেন।

ইউটি/টিএ

মন্তব্য করুন