© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রফি বুকে জড়িয়ে দেশে ফেরার অপেক্ষা মোরশেদ আলীর

শেয়ার করুন:
ট্রফি বুকে জড়িয়ে দেশে ফেরার অপেক্ষা মোরশেদ আলীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৭ এএম | ০৪ এপ্রিল, ২০২৬
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছেন বাংলাদেশের ফুটবলাররা। শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারায় বাংলাদেশ।

টাইব্রেকারে বাংলাদেশের প্রথম শটে লক্ষ্যভেদ করা মোরশেদ আলী উচ্ছ্বাস প্রকাশের ভাষাই খুঁজে পাচ্ছেন না। ওই সময়ের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, খুবই এক্সাইটেড ছিলাম, খুবই রোমাঞ্চিত! আর কী বলব, বলার মতো ভাষা নাই।



আমরা ইনশাআল্লাহ এইবার চ্যাম্পিয়ন, ইনশাআল্লাহ। ভামোস! দেশবাসীর সঙ্গে দেখা হচ্ছে!

পরে ট্রফি বুকে জড়িয়ে ঘুমিয়ে থাকার ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করে মোরশেদ আলী লেখেন, গুড নাইট।

আইকে/টিএ

মন্তব্য করুন