সিএনএনের প্রতিবেদন / মার্কিন ২ পাইলটের মধ্যে ১ জনকে উদ্ধার করেছে মার্কিন সেনারা
ছবি: সংগৃহীত
০৮:৪১ এএম | ০৪ এপ্রিল, ২০২৬
ইরানের আকাশে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে উদ্ধার করেছে মার্কিন বাহিনী বলে জানিয়েছে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র।
শুক্রবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
সূত্রগুলো বলছে, উদ্ধার হওয়া ওই পাইলট জীবিত এবং বর্তমানে মার্কিন হেফাজতে রয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
তবে দ্বিতীয় ক্রু সদস্যের অবস্থান ও বর্তমান পরিস্থিতি এখনো স্পষ্ট নয়।
এদিকে 'এফ-১৫ই' যুদ্ধবিমানটি ইরানের আকাশে বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ সদস্যকে খুঁজে পেতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেছে সিএনএন।
এসকে/টিএ